• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রাইভেটকার-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রকাশ: শুক্রবার, ২১ জুন, ২০২৪ ১:৫৪
আপডেট: শুক্রবার, ২১ জুন, ২০২৪ ১:৫৪

9666589 4

প্রাইভেটকার-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রাইভেটকার ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন টাঙ্গাইলের মধুপুরে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

শুক্রবার (২১ জুন) সকাল ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর শহরের মালাউবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরুল আমিন জানান, সকালে মালাউবাড়ী এলাকায় প্রাইভেটকার ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মাহিন্দ্রার এক যাত্রী মারা যান। আহত হন ৯ জন।

আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com