• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

খালেদা জিয়াকে হত্যা করার জন্য সুচিকিৎসা করতে দিচ্ছে না সরকার: মির্জা ফখরুল

প্রকাশ: রবিবার, ২৩ জুন, ২০২৪ ২:২৪
আপডেট: রবিবার, ২৩ জুন, ২০২৪ ২:২৪

 

জনতার আওয়াজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাক্তিগত প্রতিহিংসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা করার জন্য সুচিকিৎসা করতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৩ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া মাহফিলের তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে উদ্দেশ্য প্রয়োণিতভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে। পরবর্তীতে গৃহবন্দি করে রাখা হয়েছে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড বারবার বলেছে ম্যাডামের যে চিকিৎসা দরকার তা দেশে নাই। তার বিদেশে চিকিৎসা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাক্তিগত প্রতিহিংসায় তাকে হত্যা করার জন্য সুচিকিৎসা করতে দিচ্ছে না।

আওয়ামী লীগ সরকার কোন ভাবেই নির্বাচিত সরকার নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সম্পূর্ণ প্রহসনের নির্বাচন করে ক্ষমতা দখল করে বসে আছে। মানুষের এক এক করে সমস্ত অধিকারগুলো কেড়ে নিয়েছে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এমন কি মানুষের বেঁচে থাকার নূন্যতম অধিকার গুলো কেড়ে নিয়েছে। সাবেক সেনা প্রধান, পুলিশের সাবেক মহাপরিদর্শকের দুর্নীতির কাহিনী প্রকাশ পেয়েছে। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম বিগত পরশুদিন পুলিশের একটি এসোসিয়েশন থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যাতে সাংবাদিকদের হুমকি দিয়ে বলেছে সত্য প্রকাশ করা যাবে না। কারণ তাতে নাকি তাদের ভাবমূর্তি নষ্ট হয়। সারা পৃথিবী যানে পুলিশের কিছু কিছু সদস্য অবৈধ সরকারের সাথে যোগ সাজসে দুর্নীতির পাহাড় গড়েছে। শুধু তাই নয় রাষ্টযন্ত্রকে ধ্বংস করেছে। গণতন্ত্রকে ধ্বংস করেছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী ভারতের সাথে অনেকগুলো চুক্তি করেছেন। আমি বলতে চাই, তিস্তা চুক্তির কি করেছেন, আমাদের দাবি পরিস্কার সবার আগে আমরা তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই। অভিন্ন প্রতিটি নদীর পানির ন্যায্য হিস্যা চাই। এই তাবেদার সরকার এ গুলো চাইতে ভয় পায়। তারা ভারতের কাছে সেবাদাসে পরিণত হয়েছে। তারা মাথা নিচু করে নতজানু পররাষ্ট্রনীতিতে পরিণত হয়েছে। মায়ানমার থেকে গুলি আসে তার প্রতিবাদ করতে পারে না।

এ সময়ে মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, ড. আসাদুজ্জামান রিপন, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম