• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

হজ এজেন্সি-মালিকদের ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি

প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪ ১:১৮
আপডেট: সোমবার, ২৪ জুন, ২০২৪ ১:১৮

হজ এজেন্সি-মালিকদের ধর্মমন্ত্রীর হুঁশিয়ারি

জনতার আওয়াজ ডেস্ক
হজ এজেন্সি ও মালিকদের কঠোর হুঁশিয়ারি দিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, শেষ সুযোগ দেয়া হলো, আর কোনো সুযোগ দেয়া হবে না।

ফরিদুল হক খান বলেছেন, আমরা কঠোর হওয়ার জন্য প্রস্তুত না, কঠোর হতে চাই না। আমার মনে হয় না স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো মন্ত্রী কোনো হজ এজেন্সির মালিকের কাছে ফোন করেছে। তবে আমি ৩৯ জনের কাছে ফোন করেছি। অনেকেই রিসিভ করে নাই, আবার যারা রিসিভ করেছেন অন্য লোক দিয়ে রিসিভ করান।

কিছু কিছু হজ এজেন্সি অনেক দূরে দূরে হাজিদের বাড়িভাড়া করেছেন। সবচেয়ে কম দামে বাড়ি ভাড়া পাওয়ার জন্য খোঁজে খোঁজে বের করেন। আবার বলেন বাড়ি ভাড়া নিতে পারছেন না,ভিসা হচ্ছে না। বিগত তিনটি বছর যে পরিমাণ লাভ আপনারা করেছেন, আমার মনে হয় না গত পাঁচ বছরে এত লাভ আপনারা করেছেন।

২০২৫ সালের হজের পরিকল্পনা
ধর্মমন্ত্রী বলেন, হজে কোন মোয়ালেম বাড়ি ভাড়া করতে পারবেন, একমাত্র সৌদি সার্ভিস কম্পানি হাজিদের বাড়ি ভাড়া করবেন। সৌদি ওমরা ও হজ মন্ত্রণালয় বিভিন্ন লিস্ট দিয়েছে। ২৫ সালের হজ কিভাবে হবে, আমরা ভালো করে দেখে আগামী কয়েক দিনের মধ্যে বাংলাদেশ হজ মিশন সার্কুলেশন করবেন। ২০২৫ সালের হজ ১৯ এপ্রিল মধ্য হজ ভিসার কার্যক্রম শেষ করতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল হামিদ জমদ্দার বলেন, বাংলাদেশের দুইটি ব্যাংক হাজিদের টাকা নিয়ে সমস্যা করেছে—প্রিমিয়ার ব্যাংক এবং আল আরাফা ব্যাংক। ২০২৫ সালে এই ব্যাংকে টাকা রাখা যাবে না।

হাব সভাপতি বলেন, অন্যায়কে প্রশ্রয় দেয়া যাবে না। হাজিদের সাথে প্রতারণা, অন্যায় করলে সহ্য করা হবে না।খেদমা নামের এজেন্সি ৩০টি ব্যাগে সাদা পাতা আনার চেষ্টা করেছিল। তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া হবে খুব দ্রুত।

হজ কাউন্সিলর জহিরুল ইসলাম বলেন, ২০২৫ সালে হজে বাংলাদেশ এর কোঠা সৌদি সরকার অলরেডি দিয়ে দিয়েছেন। এই সংখ্যাটা ১ লাখ ২৭ হাজার ১২৮ জন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com