• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আত্মগোপনে আলোচিত মতিউরের স্ত্রী

প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪ ১:৪৫
আপডেট: সোমবার, ২৪ জুন, ২০২৪ ১:৪৫

966665 2

আত্মগোপনে আলোচিত মতিউরের স্ত্রী

নরসিংদী প্রতিনিধি

আত্মগোপনে ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানের স্ত্রী নরসিংদীর রায়পুরার উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক লায়লা কানিজ লাকী।

সোমবার (২৪ জুন) রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিসটি তালাবদ্ধ; তিনি সেখানে অনুপস্থিত।

ছাগলকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) ভাইরাল হওয়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন লায়লা কানিজ লাকি। তাকে কোথাও দেখা যাচ্ছে না, ফোন কলেও পাওয়া যাচ্ছে না। এমনকি তিনি এখন কোথায় কী অবস্থায় রয়েছেন তাও কেউ বলতে পারছেন না। বর্তমানে তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

এ বিষয়ে উপজেলা পরিষদের অফিস সহকারী আল মাসুদ বলেন, চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ঈদের পর থেকে অফিসে আসছেন না। জেনেছি তিনি ছুটিও নেননি, দেশেই অবস্থান করছেন। কবে আসবেন তাও জানি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইকবাল হোসেন উপজেলা চেয়ারম্যান কর্মদিবস অনুপস্থিত থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার (২৩ জুন) ছিল মাসিক সমন্বয়ক সভা। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে আসতে পরবেন না বলেছেন। গত তিন কর্মদিবস উনি অফিসে আসেননি।

স্থানীয়রা জানান, নরসিংদীর রায়পুরার মরজালের লায়লা কানিজের বাবা কফিল উদ্দিন আহম্মদ ছিলেন একজন খাদ্য কর্মকর্তা। তার চার মেয়ে ও দুই ছেলের মধ্যে লায়লা কানিজ সবার বড়। পৈতৃক সম্পত্তিতে আগে তেমন ভালো কোনো দালান ছিল না। প্রায় দুই বছর আগে তিনি বাড়িতে বিদেশিদের আদলে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেন। বাড়িটিতে দৃষ্টিনন্দিত ফটক সীমানা প্রাচীর শান বাঁধানো ঘাট, নানান ফুলের বাগান রয়েছে।

বাড়িটির ভেতরে রাজকীয় সব আসবাবপত্র ও দামি জিনিসপত্রও রয়েছে। মরজালে ওয়ান্ডার পার্ক ও ইকু রিসোর্টসহ কয়েকশত বিঘা জমির ওপর দৃষ্টিনন্দন বিলাসবহুল স্থাপনা, পুকুর, নানান ভাস্কর্য, বিনোদন সরঞ্জামাদি রয়েছে; যার মূল্য কয়েক কোটি টাকা।

এ ছাড়াও ঢাকা গাজীপুরসহ বিভিন্ন স্থানে নামে বেনামে প্লট জমি রয়েছে। বাড়ির সামনে ‘লায়লা কানিজ লাকি’ নামে সড়ক রয়েছে। পূবাইলে আপন ভুবন পিকনিক ও শুটিং স্পট রয়েছে। এ নিয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে তাকে দেখা যাচ্ছে না।

আরও জানা যায়, মতিউর রহমানের শ্বশুরবাড়ি নরসিংদীতে। প্রথম স্ত্রী ও সন্তানের নামে অঢেল সম্পত্তি গড়েছেন তিনি। তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি ঢাকার সরকারি তিতুমীর কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। শিক্ষকতা পেশা ছেড়ে রাতারাতি রাজনীতিতে যোগ দিয়ে নেত্রী বনে যান। রাজনীতিতে প্রথমে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সদস্য হন। স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর এমপির ঘনিষ্ঠ আস্থাভাজন হিসেবে পরিচিতি লাভ করেন। জেলাজুড়ে ধনী হিসেবে সব মহলে প্রশংসিত ও পরিচিতি লাভ করেন।

২০২২ সালে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস ছাদেকের মৃত্যুতে উপনির্বাচনে প্রভাবশালী স্বামীর অর্থের প্রভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়াও নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদকের পদ নেন। সর্বশেষ নরসিংদী জেলা পরিষদ নির্বাচনের বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকার মনোনয়ন পদ প্রত্যাশী ছিলেন। চলতি বছর জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসন (নরসিংদী গাজীপুর আসন) পেতে দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন। বর্তমানে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে বক্তব্য নিতে লায়লা কানিজ লাকির মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com