• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির উপদেষ্টা হলেন আরও ৩ জন, এফএসি’তে ১৭ জনের অন্তর্ভুক্তি

প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪ ৩:২৩
আপডেট: সোমবার, ২৪ জুন, ২০২৪ ৩:২৩

BNP 7

বিএনপির উপদেষ্টা হলেন আরও ৩ জন, এফএসি’তে ১৭ জনের অন্তর্ভুক্তি

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে আরও তিনজনকে নিয়োগ দিয়েছে বিএনপি। এ ছাড়া বৈদেশিক সম্পর্ক দেখভাল করতে গত ১৫ জুন নতুন গঠিত ‘চেয়ারপারসনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজারি কমিটি বা এফএসি’তে আরও ১৭ জনকে অন্তুর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২৪ জুন) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

তিন উপদেষ্টা হলেন- সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও কুড়িগ্রাম জেলা সভাপতি তাসভিরুল ইসলাম।

গত ১৫ জুন উপদেষ্টা কাউন্সিলে সাবেক এমপি জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, আসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সাখাওয়াত হাসান জীবন, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেবী নাজনীন এবং সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন চৌধুরী পাহিনকে নিয়োগ দেওয়া হয়।

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ কাউন্সিলে ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি এবং ৮১ সদস্যের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল গঠন করা হয়।

গত ১৫ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান করে ১০ সদস্যের ‘চেয়ারপারসন ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজারি কমিটি’ এবং ১৮ সদস্যের ‘স্পেশাল এ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটি’ গঠিত হয়।

এফএসি’তে নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন- আশরাফ উদ্দিন (সাবেক রাষ্ট্রদূত, ক্যানাডা), এনামুল হক চৌধুরী, এ এন এম ওহিদ আহমেদ (সাবেক ডেপুটি মেয়র, টাওয়ার হ্যামলেটস), আনোয়ার হোসেন খোকন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), জনাব রাশেদুল হক (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), নাহিদ খান (সহ-আন্তর্জাকি বিষয়ক সম্পাদক), তোফাজ্জল হোসেন তপু (জাপান), হাফিজ খান সোহেল (ওয়াশিংটন), এ এস এম জি শাহ ফরিদ (পেনসিলভেনিয়া), বদরুল আলম চৌধুরী শিপলু (ক্যালিফোর্নিয়া), ডলি নাসির (ইতালি), গোলাম ফারুক শাহিন (নিউ ইয়র্ক), শফিক দেওয়ান (জার্মানি), শামীম পারভেজ (জার্মানি), হাজী হাবিব (ফ্রান্স), কবির আহমেদ (আয়ারল্যান্ড), মো. নায়েমুল বাসির (অস্ট্রিয়া)।

গত ১৫ ‍জুন ১৮ সদস্যের ‘স্পেশাল এ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটি’র সদস্যরা হলেন, শ্যামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট আসাদুজ্জামান, আফরোজা খান রিতা, অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জিবা খান,অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, খান রবিউল ইসলাম রবি, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, তাবিথ আউয়াল, প্রকৌশলী ইশরাক হোসেন, ফারজানা শারমীন পুতুল, ইসরাফিল খসরু, ব্যারিস্টার আবু সালেহ মো: সায়েম (ইউকে) এবং মো: ইকবাল হোসেন বাবু (বেলজিয়াম)।

এ ছাড়া ১৭ জন নতুন যুক্ত হওয়ায় ‘স্পেশাল এ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপার্সনস ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজরি কমিটি’র সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।
এই কমিটির নবনিযুক্ত সদস্য ড. এনামুল হক চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে দায়িত্ব তা পালনে তিনি সচেষ্ট থাকবেন।

অপর সদস্য বদরুল আলম চৌধুরী শিপলু এক প্রতিক্রিয়ায় বলেন, কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমন্বিত উদ্যোগ দরকার। সেই জন্য বিএনপি স্পেশাল চেয়ারপারসনের এসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স কমিটি গঠন করা হয়েছে। আর এ কমিটিতে আমাকে সদস্য হিসেবে রাখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আরেকজন সদস্য রাশেদুল হক বলেন, আশা করছি বিএনপির এ স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপার্সনস ফরেন অ্যাফেয়ার্স কমিটির নেতৃত্বে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।

985696 8

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com