• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইতালির পররাষ্ট্র সচিব

প্রকাশ: সোমবার, ২৪ জুন, ২০২৪ ৭:১৮
আপডেট: সোমবার, ২৪ জুন, ২০২৪ ৭:১৮

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইতালির পররাষ্ট্র সচিব

জনতার আওয়াজ ডেস্ক
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমু‌দের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মহাসচিব (পররাষ্ট্রস‌চিব) রিকার্ডো গুয়ারিগলিয়া।

সোমবার (২৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রমন্ত্রীর দপ্ত‌রে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

সাক্ষা‌তে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম পশ্চিম ইউরোপের দেশ হিসেবে ইতালির ভূমিকার কথা স্মরণ করেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতালির দ্বিতীয় রাজনৈতিক পরামর্শক সভার কো-চেয়ার হিসেবে যোগ দিতে আসা ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মহাসচিব রিকার্ডো গুয়ারিগলিয়াকে স্বাগত জানান।

এদিকে, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব পর্যায়ের রাজনৈতিক পরামর্শক সভায় বসে‌ছে বাংলাদেশ ও ইতালি। বৈঠ‌কে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং ইতালির পক্ষে রিকার্ডো গুয়ারিগলিয়া নেতৃত্ব দি‌চ্ছেন। বৈঠ‌কে প্রতিরক্ষা খাতে সহযোগিতা এবং অভিবাসন ইস্যু গুরত্ব পাবে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন সং‌শ্লিষ্টরা।