• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ৮:৪৩
আপডেট: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ৮:৪৩

বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পর পর ৩/৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে ৫টার দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ককটেল বিস্ফোরণের পর নয়াপল্টন এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কাউকে আটকও করা হয়নি।