• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এক মঞ্চে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তরুণ নেতারা

প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪ ২:২৯
আপডেট: বুধবার, ২৬ জুন, ২০২৪ ২:২৯

963 8

এক মঞ্চে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তরুণ নেতারা

জনতার আওয়াজ ডেস্ক

ঝুঁকিমুক্ত নিরাপদ পথচারী পারাপারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬১ নং ওয়ার্ডের নয়াপাড়া আবেদীন ভবন সংলগ্নে জিয়া সরণি মিনি কালভার্ট নির্মাণ করার জন্য একযোগে আহবান জানিয়েছেন প্রধান তিন দলের তরুণ নেতারা।

বুধবার (২৬ জুন) ঢাকা রিপোর্টারস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এই আহ্বান জানান।

তারা জানান, গত মে মাস থেকে হতে “জিয়া সরণি মিনি কালভার্ট নির্মাণ” বিষয়ে এডভোকেসি কার্যক্রম শুরু করে যা ৬১ নং ওয়ার্ডবাসীদের দীর্ঘদিনের দাবি। এই কার্যক্রমের আওতায় ফেলোগন পারস্পরিক ও নিজ নিজ দলের স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় দক্ষিণ সিটি করপোরেশনের নোয়াপাড়া নাগরিকদের সাথে কালভার্ট নির্মানের বিষয়ে বিভিন্ন স্থানে কথা বলেন এবং সমস্যা সমাধানে স্থানীয়দের কাছ থেকে প্রায় তিন’শ গণস্বাক্ষর সংগ্রহ করেন।

ইউএসএআইডি’র অর্থায়নে আর্ন্তজাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর “স্ট্রেনদেনিং পলেটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় এই তরুণ নেতারা ইয়ং লিডার ফেলোশিপ (ওয়াইএলএফপি) প্রোগ্রামে ২৪ তম ব্যাচে অংশ নিয়েছেন। এই ফেলোশিপ কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় সমস্যা সমাধানে ভিন্ন ভিন্ন দলের হলেও তারা একসাথে কাজ করছেন বলেও তারা জানান।

তারা বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ৬১ নং ওয়ার্ডের এই মিনি কালভারটা নির্মাণে খুবই জরুরী হয়ে পড়েছে। মানুষ এখানে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে। এছাড়াও এলাকাবাসীর বিভিন্ন দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর এই দুর্ভোগের হাত থেকে রক্ষার জন্য মিনি কালভার্টি খুবই জরুরী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক রেহেনা আক্তার আশা, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, কেন্দ্রীয় কমিটি সদস্য সালেহা আক্তার, যুবদলের সাবেক দপ্তর সম্পাদক এডভোকেট আজিজুর রহমান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি সদস্য আফসানা ইয়াসমিন, জাতীয় ছাত্র সমাজ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জুবায়ের আহমেদ , বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা, বাংলাদেশ ছাত্রলীগের উপ-তথ্য ও গবেষণা সম্পাদকমো. নুর আল আমিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com