• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুবাই বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪ ৭:০৪
আপডেট: বুধবার, ২৬ জুন, ২০২৪ ৭:০৪

9666985 1

দুবাই বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

এম এনাম হোসেন, ইউএই

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দুবাই বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ২৫ জুন (মঙ্গলবার), স্থানীয় ইন্টারন্যাশনাল সিটির নাহিদ আল মদিনা রেস্টুরেন্টে সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন কন্ট্রাকটার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় মাওলানা আব্দুর রহিম দোয়া মাহফিল ও মুনাজাত পরিচালনা করেন।

মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, অবৈধ হাসিনা প্রতিহিংসার বশবর্তী হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরন জরুরি সত্বেও তার উপর অমানবিক আচরণ করা হচ্ছে।
একদিকে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, অন্যদিকে হিন্দুস্থানের সাথে হাসিনার দেশ বিক্রির ষড়যন্ত্র চলছে।
বক্তারা আরো বলেন, আদর্শিক মা বেগম খালেদা জিয়ার অস্বাভাবিক কিছু হলে হাসিনাকে এর দায় দায়িত্ব বহন করতে হবে। ইউনাইটেড হাসপাতাল অ্যাম্বুলেন্স ও ইনজেকশ সরবারহ না করে নিজেরা নিজেদের ক্ষতি ডেকে এনেছে। সাধারণ মানুষের সাথে তাদের আচরণ কি হয় এই ঘটনার মধ্য দিয়ে তা দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে। হাসপাতালের নামে এরা অবৈধ অর্থ উপার্জন করছে। ইউনাইটেড একটি কসাই খানা, কাজেই ইউনাইটেড হাসপাতালকে বর্জন করার আহ্বান জানাচ্ছি।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউএই বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এনাম হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য এস এম মোদাচ্ছের শাহ, দুবাই বিএনপির সদস্য সচিব মুহাম্মদ মুজিবুল হক মঞ্জু, দুবাই বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আজিম উদ্দিন তালুকদার, আমির ইলিয়াছ আলী, শারজাহ বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, দুবাই বিএনপি নেতা শহিদ উল্লাহ, আবুল হাশেম, নেজাম উদ্দিন, নাছির উদ্দিন রক্সি, মাহাবুব তালুকদার, যুবনেতা ইমাম হোসেন ইমন, আব্দুস সাত্তার, মুহাম্মদ ওসমান সহ দুবাই বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com