• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগামী বছর থেকে ২ হাজার ট্যাক্সি চালক নিবে দুবাই: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ২:৫৮
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ২:৫৮

966369 1

আগামী বছর থেকে ২ হাজার ট্যাক্সি চালক নিবে দুবাই: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক

আগামী বছর থেকে ২ হাজার করে ট্যাক্সি চালক ও মোটরসাইকেল আরোহী নিবে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে ১ হাজার মোটরসাইকেল আরোহী এবং ৩শ ট্যাক্সি চালক রয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব-আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

এ সময় তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের একটি সরকারী মালিকানাধীন সংস্থা বাংলাদেশ থেকে প্রতি বছর ২ হাজার মোটরসাইকেল আরোহী ও ট্যাক্সি চালক নিবে। ইতিমধ্যে এ নিয়োগ শুরু হয়ে গিয়েছে। চলতি বছর ১৩শ কর্মী পাঠানো হবে। আগামী বছরগুলোতে এ সংখ্যা বাড়ানো হবে।

তিনি আরো বলেন, ‘আমরা সংযুক্ত আরব-আমিরাতে সফরে গিয়ে ৪০টি কম্পানির সঙ্গে বৈঠক করেছি। এর মধ্যে অন্যতম দুবাই ট্যাক্সির সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকের ফলে আজকে তারা কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছেন।’

কর্মী নেওয়ার বিষয় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদী বলেন, ‘চলতি বছর ১৩শ ট্যাক্সি চালক ও মোটরসাইকেল আরোহী নিয়োগ দেওয়া হবে।

পরবর্তী বছরগুলিতে এই সংখ্যাটি প্রতি বছর ২ হাজার করার পরিকল্পনা রয়েছে। এই শ্রমিকরা সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী বেতন পাবেন।’

কয় বছর পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া চলবে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, ‘এটি শ্রমবাজারের চাহিদা এবং সরবরাহের উপর নির্ভর করবে।’

বৈঠকে আরো উপস্থিত ছিলেন, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের পরিচালক নাসের মোহাম্মদ আলহাজ্ব মুদাপ্ফা, প্রিভিলেজ লেবার রিক্রুটমেন্টের পরিচালক খালিদ আল মোহাম্মদ বিন সালমিন আল সুয়াদি, পরিচালক, দুবাই ট্যাক্সি কর্পোরেশনের রিক্রুটিং ম্যানেজার সাইদ আমিন আব্দুল রহমান মোহাম্মদ আবু বকর ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিনসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com