• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

পদ্মা সেতুর ঋণের সপ্তম-অষ্টম কিস্তি পরিশোধ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ৪:৪২
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪ ৪:৪২

পদ্মা সেতুর ঋণের সপ্তম-অষ্টম কিস্তি পরিশোধ

জনতার আওয়াজ ডেস্ক
নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য নেয়া ঋণের ৭ম ও ৮ম কিস্তিতে ৩১৪ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৯৬৩ টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ জুন) গণভব‌নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে কিস্তির চালান তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় উপস্থিত ছি‌লেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও অর্থ বিভাগের কর্মকর্তারা।

জানা যায়, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে ব্যয় হয়েছে ৩২,৬০৫. ৫২ কোটি টাকা। নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ।

২০২২ সালে ২৬ জুলাই সরকারের অর্থ বিভাগের সঙ্গে সংশোধিত ঋণ চুক্তিস্বাক্ষর করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ঋণ চুক্তি অনুযায়ী ১ শতাংশ সুদসহ ৩৫ বছরে ঋণের টাকা ফেরত দেবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ঋণ পরিশোধের শিডিউল অনুযায়ী প্রতি অর্থবছরে ৪টি কিস্তি করে সর্বমোট ১৪০টি কিস্তিতে সুদ-আদল পরিশোধ করা হবে।

এ ছাড়া সেতুর ডিটেইল ডিজাইনের জন্য এশিয়ান উন্নয়ন ব্যাংক থেকে ১৫ বছর মেয়াদে ০২টি ঋণ চুক্তির আওতায় ২ শতাংশ সুদে মোট ১ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিকে) ঋণ নেয়া হয়েছে, যা বছরে ৪টি কিস্তি করে মোট ৬০টি কিস্তিতে সুদ-আসলসহ মোট ২ কোটি ৮০ লাখ ৯৯ হাজার ৩৩০ টাকা পরিশোধ করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ এপ্রিল ১ম ও ২য় কিস্তি বাবদ মোট ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা, ১৯ জুন ৩য় ও ৪র্থ কিস্তি বাবদ ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার টাকা, ৫ম ও ৬ষ্ঠ কিস্তি বাবদ ৩১৫ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৪৪২ টাকাসহ মোট ৯৪৮ কোটি ১ লাখ ১৯ হাজার ৫৮৫ টাকা পরিশোধ করা হয়েছে; ৭ম ও ৮ম কিস্তিসহ পরিশোধিত মোট টাকার পরিমাণ ১২৬২ হাজার ৬৬ লাখ ৬ হাজার ৫৪৮ টাকা। এ ছাড়া, পদ্মা সেতু উদ্বোধনের পর হতে জুন ২০২৪ মাস পর্যন্ত ১৫ শতাংশ ভ্যাট বাবদ পরিশোধিত হয়েছে ২২৪ কোটি ২৩ লাখ টাকা।

চুক্তি অনুযায়ী ২০২২-২৩ অর্থবছর থেকে সেতুটির ঋণ পরিশোধ শুরু হয়েছে এবং বাংলাদেশ সরকারের এ ঋণ পরিশোধের জন্য ২০৫৬-৫৭ অর্থবছর পর্যন্ত সময় পাবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com