জনতার আওয়াজ ডেস্ক
সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মধ্যে ফেলে দিয়েছে বর্তমান সরকার।
বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানী শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
বরকতউল্লাহ বুলু বলেন, বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রেন চলাচলের যে সিদ্ধান্ত স্বৈরাচারী হাসিনা সরকার নিয়েছেন, তা তাদের ক্ষমতার মসনদে টিকে থাকতে সহযোগিতাকারী মোদি সরকারকে দিয়েছে। যদি খালেদা জিয়া বাহিরে থাকতো, তাহলে এই স্বাধীনতা সার্বভৌম ধ্বংসকারী সিদ্ধান্ত সম্ভব হতো না। ইন্ডিয়ার বাংলাদেশে ট্রেন ব্যবহার করে যাতায়াত করবে, এটা কি স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি না।
আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভারতের সাথে ন্যায্য হিস্যার কথা বলতে পারেন না, কারণ ভারত আপনাদের বিনা ভোটে ক্ষমতা দিতে সহযোগিতা করেছে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এরশাদকে পতন করেছেন। উনার হাত দিয়ে এদেশে তত্ত্বাবধায়ক সরকার বিল পাস হয়েছে। উনার স্বামী স্বাধীনতার ঘোষণা করেছিলেন, রণাঙ্গনে যুদ্ধের নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি ছিলেন। তিনি নিজে তিন তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। উনার জীবনের কোন নির্বাচনে উনি হারেননি। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে কর্মসূচি দিতে হচ্ছে। এর চেয়ে দুঃখজনক ঘটনা, হৃদয় বিদারক ঘটনা বাংলাদেশে আর নাই।
তিনি বলেন, ২৯ তারিখে যে আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনে চূড়ান্ত হবে বাংলাদেশের গণতন্ত্র আসবে কি আসবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে কি হবে না। তাই আসুন, আগামী শনিবার থেকে প্রতিজ্ঞায় আবদ্ধ হই। সেদিন থেকে নতুন করে আবার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে পতন করে বেগম জিয়াকে মুক্ত করি।
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে দোয়া মাহফিল আরো বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ্ প্রিন্স, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোজাম্মেল হক, ওলামা দলের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হোসেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।












