• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুবাইতে বিএনপি নেতা মরহুম জহিরুল ইসলাম এর দোয়া ও স্মরণসভা

প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ২:০৮
আপডেট: শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ২:০৮

98585 4

দুবাইতে বিএনপি নেতা মরহুম জহিরুল ইসলাম এর দোয়া ও স্মরণসভা

এম এনাম হোসেন, আমিরাত থেকে

দুবাই বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সাবেক সদস্য আলহাজ্ব জহিরুল ইসলাম এর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা করেছে দুবাই বিএনপি। গত ২৫ জুন মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে দলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জামাল উদ্দিন কন্ট্রাকটার এর সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমনের সঞ্চালনায় উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

মরহুম জহিরুল ইসলাম এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এনাম হোসেন।

তিনি বলেন, মরহুম জহিরুল ইসলাম ছিলেন সাদা মনের ও সদালাপী একজন সমাজসেবক। আমিরাতে বাংলাদেশি কমিউনিটির নিকট তিনি স্বজন ব্যক্তিত্ব ছিলেন। দেশে মৃতদেহ প্রেরণ, কোভিড-১৯ সময় কিংবা প্রবাসীদের যেকোনো সমস্যা নিয়ে মরহুম জহিরুল ইসলাম আন্তরিকভাবে কাজ করে গেছেন।

তিনি আরো বলেন, নরম হৃদয়ের একজন প্রকৃত অর্থে ভালো মানুষ ছিলেন মরহুম জহির। উনার আকষ্মিক মৃত্যুতে আমিরাত প্রবাসীরা শোকাহত এবং একজন যোগ্য কমিউনিটি নেতাকে হারালো। শ্রদ্ধার সাথে তার কথা প্রবাসীদের হৃদয়ে গেঁথে থাকবে। আল্লাহ পাক উনাকে জান্নাতের সুউচ্চ স্থানে আসীন করুন এই দোয়া করি। একই সাথে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি‌।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন ইউএই বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এস এম মোদাচ্ছের শাহ, দুবাই বিএনপির সদস্য সচিব মুহাম্মদ মুজিবুল হক মঞ্জু, দুবাই বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আজিম উদ্দিন তালুকদার, আমির ইলিয়াছ আলী, শারজাহ বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, দুবাই বিএনপি নেতা শহিদ উল্লাহ, আবুল হাশেম, নেজাম উদ্দিন, নাছির উদ্দিন রক্সি, মাহাবুব তালুকদার, যুবনেতা ইমাম হোসেন ইমন, আব্দুস সাত্তার, মুহাম্মদ ওসমান সহ দুবাই বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের অনেক নেতৃবৃন্দ।

পবিত্র কুরআন তেলাওয়াত,মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম। উল্লেখ্য যে, আলহাজ্ব জহিরুল ইসলাম সম্প্রতি হজব্রত অবস্থায় পবিত্র মক্কা নগরীতে ইন্তেকাল করেন। এবং সেখানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মরহুম জহিরুল ইসলাম নোয়াখালী জেলার বাসিন্দা ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com