• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কাতারে জুড়ী উপজেলা বিএনপি নেতা ডাঃ শামস উদ্দিন চুনুর স্মরণে দোয়া ও আলোচনা সভা

প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ২:১০
আপডেট: শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ২:১০

9855556

কাতারে জুড়ী উপজেলা বিএনপি নেতা ডাঃ শামস উদ্দিন চুনুর স্মরণে দোয়া ও আলোচনা সভা

এম এনাম হোসেন, ইউএই থেকে

কাতার বিএনপির উদ্যোগে দলের সহ সাংগঠনিক সম্পাদক সাইন উদ্দিন রুহেল এর পিতা মৌলভীবাজার জেলা জুড়ী উপজেলা ২নং পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডাঃ শামস উদ্দিন (চুনু)’র স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাতার বিএনপির সহ সভাপতি হাজী আব্বাস উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হক সাজু।

সাজু বলেন, ডাঃ শামস উদ্দিন চুনু বিএনপির একজন নিবেদিত নেতা ছিলেন। শহীদ জিয়ার আদর্শের উপর অনড় থেকে দল ও এলাকার জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন তিনি। আজকে দেশের এই ক্রান্তিকালে ডাঃ শামসদের মতো নেতার খুবই প্রয়োজন। আল্লাহ পাক যেন উনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

985696 9

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাতার বিএনপির সহ সাধারন সম্পাদক মোহাম্মদ আলী , সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক রিয়াজ উদ্দ্দিন, তথ্য গবেষনা সম্পাদক ফনি ভুষন দাস, সমাজ কল্যান সম্পাদক আনোয়ার হুসেন সাজু , সহ অর্থ সম্পাদক শাহাদত হুসেন হৃদয় , গিয়াস উদ্দিন বাকি, জাহাঙ্গীর আলম প্রমুখ।

উক্ত স্মরণ সভায় দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। মরহুম ডা: শামস উদ্দিন চুনুর আত্মা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা শাকরুল ইসলাম ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com