• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলায় প্রায় ৬০ লক্ষ টাকার বাগদা ও গলদা চিংড়ির রেণুসহ ৫০ হাজার মিটার জাল জব্দ

প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ৪:৫৭
আপডেট: শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ৪:৫৭

pic l

ভোলায় প্রায় ৬০ লক্ষ টাকার বাগদা ও গলদা চিংড়ির রেণুসহ ৫০ হাজার মিটার জাল জব্দ

ভোলা প্রতিনিধি
ভোলার লালমোহনে প্রায় ৬০ লক্ষ টাকার বাগদা ও গলদা চিংড়ির ৫০ লাখ রেণু জব্দ করা হয়েছে। জব্দ করা হয়েছে আরও ৫০ হাজার মিটার কারেন্ট ও চট জাল।
লালমোহন উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদফতর এবং থানা পুলিশের যৌথ অভিযানে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর বেড়ির মাথা এলাকা থেকে এসব চিংড়ির রেণু ও জাল জব্দ করা হয়।
পরে জব্দ করা চিংড়ির রেণু তেঁতুলিয়া নদীতে অবমুক্ত এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. সিরাজ (৫০) ও মো. জসিম (৪০) নামের দুই ব্যক্তিকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানাকৃত মো. জসিম এবং মো. সিরাজ পার্শ্ববর্তী বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের বাসিন্দা ।
এ সময় অভিযান পরিচালনা করেন লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ এবং উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ মৎস্য অফিস ও লালমোহন থানা পুলিশের সদস্যরা উপস্থত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com