• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হঠাৎ অসুস্থ হওয়ায় ডেপুটি স্পিকারকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে

প্রকাশ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ৫:৪৯
আপডেট: শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ৫:৪৯

985396

হঠাৎ অসুস্থ হওয়ায় ডেপুটি স্পিকারকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জরুরি চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে পাবনার বেড়া আব্দুল খালেক স্টেডিয়াম থেকে নৌবাহিনীর হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। এর আগে বেলা ১১টার দিকে বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শামসুল হক টুকু।

এরপর নিজ বাড়ি সংলগ্ন নৌকা চত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুত নিচ্ছিলেন। এ সময় তিনি হঠাৎ অসুস্থবোধ করেন‌ এবং হেলে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিছুটা সুস্থতাবোধ করায় এরপর তাকে নেওয়া হয় নিজ বাসায়। পরে উন্নত চিকিৎসার জন্য নৌবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয় পাবনা-১ আসনের এই সংসদ সদস্যকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোরশেদুল ইসলাম। তিনি বলেন, দুপুরে একটি অনুষ্ঠান শেষে শামসুল হক টুকু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এখন তিনি মোটামুটি সুস্থ আছেন। কিন্তু তার হার্টের অবস্থা ততটা ভালো না হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com