• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফের বন্যার শঙ্কায় সিলেট-সুনামগঞ্জ

প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪ ৩:৫৪
আপডেট: শনিবার, ২৯ জুন, ২০২৪ ৩:৫৪

98885 6

ফের বন্যার শঙ্কায় সিলেট-সুনামগঞ্জ

সুনামগঞ্জ করেসপন্ডেন্ট
সিলেট ও সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আগের বন্যার পর জেলার নদ-নদীর পানি কমে আসায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছিল। কিন্তু এ ক্ষত না শুকাতেই জুলাইয়ের প্রথম দিকে সিলেট ও সুনামগঞ্জের নদীর পানি বেড়ে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

শুক্রবার রাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বন্যার মধ্যমেয়াদি পূর্বাভাস সম্পর্কিত প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী, মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। ফলে, দেশের অভ্যন্তরে এবং তৎসংলগ্ন পদ্মা-মেঘনা-যমুনা অববাহিকার উজানের কতিপয় স্থানে বিভিন্ন সময়ে মৌসুমি বায়ুর প্রভাবে মাঝারি থেকে ভারী এবং সময় বিশেষে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, শনিবার সকাল থেকে এর প্রভাব পড়েছে এ জেলার বিভিন্ন উপজেলায়। সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এর আগে গত ১৬ই জুন থেকে সৃষ্ট বন্যায় বিপাকে পড়েছিল সিলেট ও সুনামগঞ্জের মানুষজন। উজানের পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে পানি বন্দি হয়ে পড়েছিল প্রায় ১০ লাখ মানুষ। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আগামী ২-৩ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com