• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশটা খুব খারাপ অবস্থায় আছে-গাজীপুরে মির্জা আব্বাস

প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪ ৯:৫৭
আপডেট: সোমবার, ১ জুলাই, ২০২৪ ৯:৫৭

9669696

দেশটা খুব খারাপ অবস্থায় আছে-গাজীপুরে মির্জা আব্বাস

গাজীপুর প্রতিনিধি

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, দেশটা খুব খারাপ অবস্থায় আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন অসুস্থ তেমনি সারা বাংলাদেশ আজ অসুস্থ। বাংলাদেশের চার দিক থেকে অক্টোপাশের মতো বিদেশী শক্তি আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এদের কাছ থেকে আমাদের বাঁচতে হবে।

সোমবার (১জুলাই) বিকেলে জেলা শহরের রথখোলা এলাকায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ফজলুল হক মিলনের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় বিএনপি’র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, হুমায়ূন কবীর, মেয়র মজিবুর রহমান, ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।

আওয়ামীলীগের উদ্দেশ্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে প্রথম সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান বাকশালের পেট থেকে আওয়ামীলীগকে মুক্তি দিয়েছিলেন। কয়েকদিন আগে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি দাসত্তে¡র মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। আমরা বলতে চাই বিএনপি দাসত্তে¡র মাধ্যমে ক্ষমতায় যেতে চায় না, বরং আপনারা দাসখত লিখে দিয়ে ক্ষমতায় টিকে আছেন।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, কয়েকদিন আগে ভারত গিয়ে যে চুক্তি করে এসেছেন সে চুক্তি দিয়ে বাংলাদেশের কোন স্বার্থ হাসিল হয়নি। আমাদের সারা বাংলাদেশে ৫৪টি নদীর মুখ বন্ধ করে দিয়েছে ভারত। ফারাক্কা দিয়ে আমাদের নদী শুকিয়ে দিয়েছে পানি নাই। তিস্তা বাধ দিয়ে আমাদের পানি বন্ধ করে দেওয়া হয়েছে। সে সম্পর্কে কোন কথা বার্তা নেই। দাসখত দিয়ে যারা ক্ষমতায় থাকতে চায় তারা আজকে দেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে নেমেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটক রেখেছে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। তিনি অবিলম্বে দেশনেত্রীবেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানান। সমাবেশ গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থানা এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এ সমাবেশে যোগ দেয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com