• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন সাংবাদিকদের পড়তে হবে: অ্যাটর্নি জেনারেল

প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ২:৫৪
আপডেট: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ২:৫৪

985589

আইন সাংবাদিকদের পড়তে হবে: অ্যাটর্নি জেনারেল

জনতার আওয়াজ ডেস্ক
যারা সুপ্রিম কোর্টে সাংবাদিকতা করেন, আইন বিষয়ে সাংবাদিকতা করেন তাদের আইন বিষয়ে, সংবিধান বিষয়ে কিছু লেখাপড়া করা উচিত। তাহলে আইন সাংবাদিকতা করা সহজ হবে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

মঙ্গলবার (২ জুলাই) ল’ রিপোর্টার্স ফোরামের(এলআরএফ) নবগঠিত কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ পরামর্শ দেন।

অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, কোর্টের নিয়মগুলো, রুলস যদি আপনাদের জানা থাকে তাহলে রিপোর্ট করতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। হাইকোর্টের যে প্রচলিত রীতি নীতি, তারপর সংবিধান বিষয়েও আপনাদের জানাশোনা থাকতে হবে। যদিও আপনাদের অনেকের সংবিধান বিষয়ে অনেক পড়াশোনা আছে।

তিনি বলেন, আপনারা বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এই যে দীর্ঘদিন কনডেম সেলে আসামি থাকার বিষয়গুলো আপনারা তুলে ধরেন। এ কারণে আমরা পদক্ষেপ নিতে পারি। মানুষকে বিচার পেতে সুপ্রিম কোর্টের সাংবাদিকরা সহযোগিতা করেন। অনেক সময় দেখা যায় বিচারপ্রার্থীরা সঠিক সময়ে আদালতে আসতে পারেন না বা বিভিন্ন কারণে মামলা পড়ে রয়েছে। দীর্ঘদিনে শুনানি হচ্ছে না। অনেক আদেশ পৌঁছাতে দেরি হয়। এ বিষয়গুলো সাংবাদিকরা তুলে ধরার কারণে সমস্যার সমাধান পাওয়া যায়। এ কারণে আপনারা যদি আইনকানুনগুলো আছে সেগুলো জানা থাকলে রিপোর্ট করতে আরো সুবিধা হবে।

এ সময় ল’ রিপোর্টার্স ফোরামের ২০২৪-২০২৫ সালের কায্য নির্বাহী কমিটির সভাপতি মাসউদুর রহমান রানা, সহ সভাপতি আমিনুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান ডালিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ বাহাউদ্দিন আল ইমরান, দপ্তর ও ম্যাগাজিন সম্পাদক পিয়াস তালুকদার, কার্য নির্বাহী সদস্য দিদারুল আলম উপস্থিত ছিলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন যমুনা টিভির শেখ মহিউদ্দিন মধু, আরটিভির অধরা ইয়াসমিনসহ সুপ্রিম কোর্টের নিয়মিত সাংবাদিকরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com