• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষন-অনিয়মের প্রতিবাদে কর্মবিরতি-বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ৩:২২
আপডেট: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ৩:২২

9666985

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষন-অনিয়মের প্রতিবাদে কর্মবিরতি-বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক শোষন, নির্যাতন ও অনিয়মের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছে পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার (২ জুলাই) সকালে সাতক্ষীরার পাটকেলঘাটায় পল্লী বিদ্যুত সমিতি ভবনে তারা এই কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচী করেন।

এতে বক্তারা বলেন, আরইবি পল্লী বিদ্যুত সমিতির কর্মচারীদের দীর্ঘদিন যাবত শোষন করে আসছেন। অনেকেই ঠিকমতো বেতন ও মজুরী পায় না। আরইবিকে বাদ দিয়ে একীভূত একটি পল্লী বিদ্যুত বিভাগ খোলার দাবি করেন তারা।

কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ সাইফুল ইসলাম, এজিএম মোঃ জাহিদ হাসান, লাইন ক্রু সাইফুল ইসলাম, জেসমিন আক্তার, আজিজুল হক প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com