• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

আন্দোলনরত শিক্ষক নেতাদের সাথে বসবেন ওবায়দুল কাদের

প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ১:৩১
আপডেট: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ১:৩১

আন্দোলনরত শিক্ষক নেতাদের সাথে বসবেন ওবায়দুল কাদের

জনতার আওয়াজ ডেস্ক

আগামীকাল সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করবেন সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল দাবিতে আন্দোলনরত শিক্ষকরা।

বুধবার (৩ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দিনের মতো ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ আছে।

অধ্যাপক ড. নিজামুল হক ভুঁইয়া বলেন, আজকে সন্ধ্যায় কাদের সাহেব আমাদের সঙ্গে মিটিংয়ের সময় দিয়েছিলেন। কিন্তু পরে সেটি তিনি আগামীকাল সকালে ঠিক করেছেন।

অবস্থান কর্মসূচি চলবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চলতে থাকবে।