• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পরিবর্তন সন্নিকটে, খুব তাড়াতাড়ি পরিবর্তন আসবে : দুদু

প্রকাশ: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ১:৩৫
আপডেট: বুধবার, ৩ জুলাই, ২০২৪ ১:৩৫

9601 1

পরিবর্তন সন্নিকটে, খুব তাড়াতাড়ি পরিবর্তন আসবে : দুদু

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশের মানুষ মনে করে, প্রত্যাশা করে গণতন্ত্র মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপি।

বুধবার (৩ জুলাই) কুষ্টিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যে ব্যবহার করছে একদিন তাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই আওয়ামী লীগ রক্ষী বাহিনী তৈরি করেছিল তারা কুষ্টিয়া যশোরসহ সারাদেশে বিরোধী দলের ৪৪ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। শুধু তাই নয়, ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় মিথ্যা সাজা দিয়ে আটক করে রেখেছে। দেশনায়ক তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে। তাকে দেশে আসতে দিচ্ছে না। তার নামে যে কটা মামলা দিয়েছে কোন মামলায় প্রমাণ হয় নাই। এই সরকার তথাকথিত বিচারের নামে সাজা দিয়েছে। বাংলাদেশের মানুষ মনে করে, প্রত্যাশা করে গণতন্ত্র মানে তারেক রহমান, গণতন্ত্র মানে বিএনপি, গণতন্ত্র মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, পরিবর্তন সন্নিকটে, খুব তাড়াতাড়ি পরিবর্তন আসবে। সরকারি দলের অনেকেই গাট্টি, গুটি বেঁধে রেখেছে কখন যেন পালাতে হয়। এ সরকারের লোকজন যারা অর্থ পাচার করেছে সেই অর্থ যদি সমুদ্রের অথৈ গহীনে থাকে তারপরও বিএনপি সেই অর্থ সেখান থেকে বের করে জনগণের মাঝে বিলিয়ে দেবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আন্দোলন শুরু হয়েছে। সমাবেশ করছি। যখনই আসবে ডাক তখনই রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। এই সরকারের বিদায় না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না।

কৃষকদলের সাবেক এই আহবায়ক বলেন, গণতন্ত্র হরণকারী, অন্যায় অবিচারকারী, মানুষের ভোটার অধিকার হরণকারী সরকারের হাত থেকে দেশের জনগণ এখন মুক্তি চায়। তাই এখন আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলনে অনেক বাধা আসবে। কিন্তু কোন বাধাতেই কাজ হবে না।

এছাড়াও সমাবেশের বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি ও কুষ্টিয়া জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com