• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

রাত ৮টায় দোকান বন্ধের ঘোষণায় ব্যবসায়ীদের ক্ষোভ

প্রকাশ: রবিবার, ১৯ জুন, ২০২২ ৪:১৮
আপডেট: রবিবার, ১৯ জুন, ২০২২ ৪:১৮

96326 1

রাত ৮টায় দোকান বন্ধের ঘোষণায় ব্যবসায়ীদের ক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট

আগামীকাল রবিবার থেকে রাত ৮টার পর সারাদেশে দোকান, বিপণি-বিতান, মার্কেট ও মুদি দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে দোকানীরা। রাত আটটার দিকে কিছু কিছু দোকানে বিক্রির গুরুত্বপূর্ণ সময় বলছেন তারা। বিশেষ করে রাজধানীর দোকানপাটে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বিক্রি খুবই গুরুত্বপূর্ণ সময় বলে দাবি করছেন এসব ব্যবসায়ীররা। রাত ৮টায় দোকান বন্ধ করতে হলে বড় ধরণের ক্ষতির সম্মুখীন হতে হবে বলে আশঙ্কা তাদের।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর সারাদেশে দোকান, বিপণি-বিতান, মার্কেট ও মুদি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল (২০ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে কাঁচাবাজার রাত ৮টার পরও খোলা থাকবে। আজ রবিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে ঢাকা সিটি করপোরেশন উত্তর/দক্ষিণ, এমপ্লোয়ার্স ফেডারেশন, এফবিসিসিআই, এমসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা চেম্বারসহ বিভিন্ন ব্যবসায়ী মালিক সংগঠন এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন এ বৈঠকে। বাণিজ্য, বিদ্যুৎ, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন।

এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে ব্যবসায়ীরা। অন্তত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান তারা। গুলিস্তানের বঙ্গবাজারের ব্যবসায়ী শামীম আহমেদ ব্রেকিংনিউজকে বলেন, পাইকারি কেনাকাটা জন্য সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা বঙ্গবাজারে আসেন। সন্ধ্যা হয় ৭টার পর। রাত ৮টা বেচাকেনার মূল সময়। এসময়ে আমাদের ভালো বিক্রি হয়। রাত ৮টায় দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়া অযৌক্তিক। অন্তত দেড় থেকে ২ ঘণ্টা বাড়াতে হবে।

ধানমন্ডি-১৫ নাম্বারের জাহিদের মুদি দোকান। তিনি ব্রেকিংনিউজকে বলেন, দোকানে বিক্রিই শুরু হয় রাত ৮টার পর। সারাদিন যা বিক্রি হয় তার সমপরিমাণ বিক্রি হয় রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত। সারাদিন মানুষ নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, কেউ অফিস করে, কেউ ব্যবসা করে। তার রাতে বাসায় যাওয়ার সময় বাজার করে। আমরা অন্তত ১০ টা পর্যন্ত দোকান খোলা রাখতে চাই।

চা বিক্রেতা মান্নান বলেন, রাত ৮টা তো সন্ধ্যা। এসময় বিক্রি জমতে থাকে। এসময় দোকান বন্ধ করলে আমরা চলব কীভাবে? মানুষ সারাদিন কাজ শেষে রাত ৮ থেকে ১১ টা পর্যন্ত আড্ডা দেয়। তখনই আমাদের বিক্রি হয়।

নিউ মার্কেটে কাপড়ের দোকান আমজাত খানের। তিনি বলেন, করোনা কারণে দুই বছর ব্যবসা হয়নি। লোকসান দিয়ে তখন ব্যবসা টিকিয়ে রেখেছি। সেই ক্ষতিপূরণ একটু একটু করে কাটিয়ে উঠতে শুরু করেছি। রাত ৮টায় ব্যবসা বন্ধ হলে ক্ষতি হবে। কমপক্ষে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি করেন তিনি।

দোকানিরা ক্ষোভ প্রকাশ করলেও এই সিদ্ধানের পক্ষে মত দিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন। সকল দোকানীদের বন্ধের আদেশ মেনে চলার আহ্বান জানিয়ে তিনি ব্রেকিংনিউজকে বলেন, জ্বালানি সংকট সারা বিশ্বে চলছে। শ্রীলংকার দিকে তাকলে এর কঠিন অবস্থা বোঝা যাবে। আমরা সে জায়গায় যেতে চাই না। আমাদের দোকানপাট বন্ধ রাখার কারণে যদি জ্বালানি সাশ্রয়ী হয় তাহলে আমারা সেটাতে রাজি। প্রধানমন্ত্রী চেয়েছেন সেখানে আমরা না বললো না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com