• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চতুর্থবারের মতো জয়ী বঙ্গবন্ধু নাতনি টিউলিপ

প্রকাশ: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ ১:১৭
আপডেট: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ ১:১৭

96666589

চতুর্থবারের মতো জয়ী বঙ্গবন্ধু নাতনি টিউলিপ

জনতার আওয়াজ ডেস্ক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে টানা চতুর্থবারের মত জয়ী হয়েছেন । লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে লেবার পার্টির হয়ে লড়েছেন তিনি। এছাড়াও জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক।

যুক্তরাজ্যে জাতীয় নির্বাচনে এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন। যাদের মধ্যে একাধিক প্রার্থীর জয়ের পর মন্ত্রিসভায় স্থান পাওয়ারও সম্ভাবনা রয়েছে।

লেবার পার্টি থেকে গত মেয়াদের চার এমপি রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, ড. রূপা হক ও আফসানা বেগম এবারও লড়েছেন। একই দল থেকে এবার ভোটের লড়াইয়ে আছেন আরও চারজন। তারা হলেন- রুমী চৌধুরী, রুফিয়া আশরাফ, নুরুল হক আলী ও নাজমুল হোসাইন। কনজারভেটিভ দলের মনোনয়ন নিয়ে ভোটের মাঠে আছেন আতিক রহমান ও সৈয়দ সাইদুজ্জামান।

এছাড়া, ওয়ার্কার্স পার্টি অব ব্রিটেন থেকে ছয় জন এবং রিফর্ম পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ও সোশ্যালিস্ট পার্টি থেকে আছেন একজন করে। গ্রিন পার্টি থেকে তিন জন, আর স্বতন্ত্র হিসেবে ১১ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়ছেন ভোটের মাঠে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com