• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিভিন্ন উপজেলায় সিলেট জেলা বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪ ১২:০২
আপডেট: শনিবার, ৬ জুলাই, ২০২৪ ১২:০২

985896 11

বিভিন্ন উপজেলায় সিলেট জেলা বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন, দেশের মানুষ ভারতের উজান থেকে নেমে আসা পানিতে ভাসছে। আর এদিকে সরকারের লোকজন উন্নয়নের দোহাই দিয়ে লুটপাট চালাচ্ছে। শুধু তাই নয় তারা পার্শ্ববর্তী দেশের সাথে অসম চুক্তিতে ব্যাস্ত। বাপ করেছিলেন ২৫ বছরের গোলামী চুক্তি আর মেয়ে করেছেন দেশ বিক্রির চুক্তি।

শুক্রবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সমন্বয় কমিটির উদ্যোগে ও সিলেট জেলা বিএনপির ব্যাবস্থাপনায় দক্ষিণ সুরমা উপজেলার ইনাত আলীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘এই সরকারের হাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। তারা দেশের স্বার্থকে বিবেচনা না করে ক্ষমতায় টিকে থাকতে ঐ বিশেষ দেশের গোলামী করছে। তারা ক্ষমতা থাকার জন্য দেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিতেও চিন্তা করবে না। তাই এদের হাত থেকে দেশকে যেকোন ভাবেই দেশকে রক্ষা করতে হবে।’

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সিলেটের মানুষ বানের জলে ভেসে যাচ্ছে, বন্যা দুর্গতরা পর্যাপ্ত পরিমানের খাদ্য সহয়তা পাচ্ছে না। ভারত বিভিন্ন সীমান্ত নদীতে বাঁধ নির্মাণ করে শুকনো মৌসুমে পানি আটকে দিয়ে দেশের কৃষি খাতে বিপর্যয় ঘটায় আর বর্ষা মৌসুমে বাঁধের পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বানের জলে ভাসিয়ে দেয়। আর ডামি সরকার দেশের টাকায় রেললাইন করে ভারতকে ট্রানজিট দিচ্ছে। সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকিরমুখে ফেলেছে। এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করে দেশে জনগণের সরকার প্রতিষ্টা করতে হবে।’

এদিকে বিকাল ৪টায় কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের লামা ডিকসি বাড়ীতে চার শতাধিক মানুষের মাঝে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর সহযোগিতায় ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন ও মিফতা সিদ্দিকী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিম ও মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।সভা সঞ্চালনা করেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলী আকবর।

সিলেট জেলা বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির সর্বশেষে সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের কালারুকা বাজারে চার শতাধিক বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, সহ সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন ও মিফতা সিদ্দিকী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামিম ও মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com