• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাকাসহ ৪ মহানগরে বিএনপির নতুন কমিটি ঘোষণা

প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪ ১:৩৯
আপডেট: রবিবার, ৭ জুলাই, ২০২৪ ১:৩৯

BNP 1

ঢাকাসহ ৪ মহানগরে বিএনপির নতুন কমিটি ঘোষণা

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকাসহ ৪ মহানগরে নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। রবিবার (৭ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়।

১। জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব-কে আহবায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ফুটবলার আমিনুল হক-কে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
২। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনু-কে আহবায়ক ও সাবেক যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ রবিন-কে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দুই সদস্যের আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
৩। বিএনপি নেতা এরশাদুল্লাহ-কে আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা নাজিমুর রহমান-কে সদস্য সচিব করে চট্টগ্রাম মহানগর বিএনপির দুই সদস্যের আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
৪। বরিশাল মহানগর বিএনপির সাবেক আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক-কে আহবায়ক, সাবেক যুগ্ম আহবায়ক মো: জিয়াউদ্দিন সিকদার জিয়া-কে সদস্য সচিব ও সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন-কে ১নং যুগ্ম আহবায়ক করে বরিশাল মহানগর বিএনপির তিন সদস্যের আংশিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

ScreenHunter 11613 Jul. 07 08.36

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com