• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোটা ব্যবস্থার সংস্কার এখন গণদাবিতে পরিণত হয়েছে : সাইফুল হক

প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪ ৯:৫৮
আপডেট: রবিবার, ৭ জুলাই, ২০২৪ ৯:৫৮

98885896

কোটা ব্যবস্থার সংস্কার এখন গণদাবিতে পরিণত হয়েছে : সাইফুল হক

জনতার আওয়াজ ডেস্ক
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিকে ‘যৌক্তিক ও ন্যায্য’ উল্লেখ করে সরকারকে পানি বেশি ঘোলা না করে অবিলম্বে দেশব্যাপী আন্দোলনরত শিক্ষার্থীদের এ দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিটি এখন গণদাবিতে পরিণত হয়েছে।

রোববার (৭ জুলাই) এক বিবৃতিতে এ কথা বলেন সাইফুল হক।

বিবৃতিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, উচ্চ আদালতের অজুহাত দিয়ে কোটা সংস্কারের ন্যায্য ও যৌক্তিক দাবিকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কোটা সংস্কারের বিষয়টি কোনো আইনি সিদ্ধান্তের বিষয় নয়, এটা মূলগতভাবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এ কারণে ২০১৮ সালে ব্যাপক আন্দোলনের মুখে রাজনৈতিক সিদ্ধান্তেই সরকার কোটা ব্যবস্থা বাতিল করে দিয়েছিল।

তিনি বলেন, আন্দোলনকারী ছাত্র-তরুণরা কেউই কোটা ব্যবস্থা পুরোপুরি তুলে দেওয়ার কথা বলেনি, এখনও কেউ বলছে না। দাবি হচ্ছে স্বাধীনতার ৫৪ বছর পর মুক্তিযোদ্ধা কোটাকে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা। একইসঙ্গে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর কোটা ব্যবস্থাও প্রয়োজনীয় পর্যালোচনা করে পুনর্বিন্যস্ত করা প্রয়োজন।

সাইফুল হক বলেন, চাকরির ক্ষেত্রে মেধা ও যোগ্যতা যে প্রধান বিবেচনা এটা নিয়ে কোনো ধরনের প্রশ্ন তোলা বা বিভ্রান্তি সৃষ্টির অবকাশ নেই। মেধা ও যোগ্যতাকে মানদণ্ড ধরে সমগ্র কোটা ব্যবস্থার সংস্কার করা এখন জরুরি হয়ে পড়েছে।

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ছাত্র-তরুণ তথা জনগণের প্রতি দায়বদ্ধ কোনো সরকার ছাত্র তরুণদের আন্দোলনের মুখে এ রকম নির্বিকার থাকতে পারে না। তিনি সরকার ও সরকারি দলকে জেদ পরিহার করে দ্রুত কোটা ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেওয়ার আহবান জানান, যাতে শিক্ষার্থীরা দ্রুত ক্লাসরুমে ফিরতে পারে। সাইফুল হক একইসঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের চলমান আন্দোলনের প্রতিও নৈতিক সমর্থন ব্যক্ত করেন।

তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ওপর চাপিয়ে দেওয়া ‘প্রত্যয়’ পেনশন স্কিম প্রত্যাহার করারও দাবি জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com