• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

প্রতিকূলতা সত্বেও শেখ হাসিনা দেশকে নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন

প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪ ১:৩০
আপডেট: সোমবার, ৮ জুলাই, ২০২৪ ১:৩০

প্রতিকূলতা সত্বেও শেখ হাসিনা দেশকে নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন

এম এনাম হোসেন, আরব আমিরাত

পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,সাবেক পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা আমাদের দারিদ্র্যকে অর্ধেকের নীচে নামিয়ে এনেছি,২০৩০ সালের মধ্যে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ পাব আমরা। শেখ হাসিনা বিভিন্ন প্রতিকূলতা সত্বেও দেশকে নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন বাংলাদেশকে ভাইব্রেন্ট ইকনমির দেশ বলা হয়,ল্যান্ড অব অপরচুনিটির দেশ বলা হয়। এক সময় আরবপ্রাচ্যে আমাদেরকে মিসকিন এর দেশ বলা হত এখন বলা হয় হাবিবির দেশ। এর পেছনে দেশের উন্নয়নের অন্যতম অংশীদার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সাবেক মন্ত্রী বলেন,দক্ষ জনশক্তি সৃষ্টিতে আমাদেরকে দেশের মত প্রবাসেও প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে। তিনি শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের আজমানের উম্ম আল মুমেনিন উইম্যানস এসোসিয়েশন গ্র‍্যান্ড হলে চ্যানেল আই আয়োজিত সেরা দশ রেমিট্যান্স সুপার হিরো এওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

চিত্রনায়িকা মৌসুমী হামিদ ও শফিকুল ইসলামের পরিচালনায় এবং দুবাই বাংলাদেশ সমিতির সিনিয়র সহ সভাপতি ইয়াকুব সুনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি, চ্যানেল আই এর অন্যতম পরিচালক, প্রকৃতি ও জীবন এর চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, বাংলাদেশ কুকিং অ্যাসোসিয়েশনের সভাপতি কেকা ফেরদৌসী, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন ও বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি মোয়াজ্জেম হোসেন।

এতে মুকিত মজুমদার বলেন,বাংলাদেশকে ভাল রাখার জন্য রেমিট্যান্স সৈনিকেরা কাজ করছেন,দেশটাকে ভাল রেখে মুক্তিযোদ্ধাদের রক্তের ঋণ শোধ করতে হবে।

রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, আমিরাত হতে ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীরা সর্বোচ্চ সাড়ে চার বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। তিনি আশা করেন যে সামনের দিনগুলোতে প্রবাসীরা রেমিট্যান্স প্রবাহ অব্যহত রাখবেন।

কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এতে বলেন, হুন্ডির কারণে রেমিট্যান্স কম ছিল, আগে ৪০% রেমিট্যান্স যেত বৈধ চ্যানেলে এখন হুন্ডি নিরুৎসাহিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নেয়ায় তা বেড়ে ৬০% হয়েছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন পরিষদের সচিব মেহেদী হাসান ও যুগ্ম আহবায়ক কামাল হোসেন সুমন। এতে তামান্না হক,আকাশ মাহমুদ, জয়শ্রী বিশ্বাস, জাভেদ সরোয়ার, বঙ্গ শিমুল ও শম্পা শফিকের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com