• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৮ দিনে সন্ধান মিলেনি নিখোঁজ ছাত্রদল নেতা রাসেলের

প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪ ৪:৩৫
আপডেট: সোমবার, ৮ জুলাই, ২০২৪ ৪:৩৫

98785

৮ দিনে সন্ধান মিলেনি নিখোঁজ ছাত্রদল নেতা রাসেলের

স্টাফ রিপোর্টার:
নিখোঁজ ছাত্রদল নেতা রাসেলের ৮ দিনেও সন্ধান মিলেনি। এদিকে, রাসেল এর বাবা শরীয়তপুরের সাংবাদিক আবুল হোসেন সরদার মা হারা পুত্রের জন্য মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পরেছে।

দলীয় ও রাসেলের পরিবার সূত্রে জানাগেছে, গত ১ জুলাই ২০২৪ সন্ধ্যায় ঢাকা কলেজ ছাত্রদলের সহ—সভাপতি আতিকুর রহমান রাসেল—কে আজিমপুর অগ্রণী স্কুলের সামনে থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তার কোন সন্ধান না পাওয়ার ঘটনায় গভীর উৎকন্ঠায় আছে রাসেলের পরিবার।
ছাত্রদল নেতা রাসেল—কে তুলে নিয়ে যাওয়ার পর সম্ভাব্য সকল জায়গায় খোজ নেয়া হলেও এখনও পর্যন্ত তার কোন হদিস দিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী।

এদিকে, রাসেল এর বাবা শরীয়তপুরের সাংবাদিক আবুল হোসেন সরদার মা হারা পুত্রের জন্য মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পরেছে।
তাই তার পরিবার যথাযথ কর্তৃপক্ষের কাছে দ্রুত রাসেলের সন্ধান দাবি করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com