• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪ ৯:২২
আপডেট: সোমবার, ৮ জুলাই, ২০২৪ ৯:২২

99666589

সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

শাবিপ্রবি প্রতিনিধি

২০১৮ সালের পরিপত্রের পুনর্বহাল ও সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নিয়ে প্রধান ফটকে অবস্থান করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন তারা। পরে বিকাল ৪টা ১০ মিনিটে সমস্বরে জাতীয় সঙ্গীত গান আন্দোলনকারীরা। এ সময় শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দেন তারা।

এ দিকে অবরোধের ফলে সড়কের দুপাশ তৈরি হয়েছে তীব্র যানজট। অনেকে হেঁটে পার হচ্ছেন সমাবেশস্থল। তবে জরুরি কাজের যানবাহনসহ অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে রসায়ন বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ গালিব বলেন, দীর্ঘদিন শিক্ষার্থীরা কোটাবিরোধী আন্দোলন করে আসলেও এখন পর্যন্ত হাইকোর্ট তার সিদ্ধান্ত বহাল রেখেছে। আমাদের স্পষ্ট কথা একটাই, দ্রুত কোটা পদ্ধতি সংস্কার করে মেধার ভিত্তিতে চাকরিতে প্রবেশের সুযোগ করে দেওয়া হোক। অন্যথায় এ আন্দোলন আরো বেগবান হবে।

দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com