• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোলাপগঞ্জ পৌরসভার প্রায় সাড়ে ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪ ১১:০৪
আপডেট: সোমবার, ৮ জুলাই, ২০২৪ ১১:০৪

988888598

গোলাপগঞ্জ পৌরসভার প্রায় সাড়ে ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৬০কোটি ৩৩লক্ষ ২০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৮জুলাই) দুপুর ১২টায় গোলাপগঞ্জ পৌর কনফারেন্স হলরুমে পৌরসভার প্যানেল মেয়র হেলালালুজ্জামান হেলালের সভাপতিত্বে ও শেখ মো: জিয়ার পরিচালনায় মাওলানা মুমিন আহমদ সাকিলের তেলাওয়াতের মাধ্যমে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন পেশার প্রতিনিধি, পৌর কাউন্সিলর ও বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে উন্মুক্ত বাজেট পেশ করেন পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।
বাজেটে আগামী ২০২৪-২৫ অর্থবছরে সম্ভাব্য রাজস্ব আয় ধরা হয়েছে ৫কোটি ৮৬লক্ষ ২০হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ৫কোটি ৬০ লক্ষ ৪৯হাজার ৬শ ১৬টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি টাকা। বাজেটে সার্বিক উদ্বৃত্ত ধরা হয়েছে ৫৭লাখ ৩৫হাজার ৮১ টাকা। বাজেটে প্রকল্প ও সরকার হইতে এডিপি মন্জুরী ৫০ কোটি টাকা। প্রারম্ভিক স্থিতি ৪৬ লক্ষ ৭০হাজার ৩৮৪ টাকা।
বাজেট পেশ অনুষ্ঠানের শুরুতে মেয়র আমিনুল ইসলাম রাবেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্টের শহীদ, জাতীয় চার নেতা ও মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদ মুক্তিযুদ্ধা ও বীরঙ্গনা, পৌরসভার প্রয়াত প্রতিনিধিগন এবং পৌর নাগরিকবৃন্দকে স্মরণ করেন।
পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, ঘোষিত বাজেট জনবান্ধব এবং পৌরবাসীর জন্য কল্যাণকর। এটি আমার ৬ষষ্ঠ বাজেট। আমি মেয়র হওয়ার পর থেকেই পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরিত করতে এবং নাগরিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। পৌরসভাকে দৃষ্টিনন্দন, জলাবদ্ধতা নিরসন করে আধুনিক পৌরসভা গড়তে কাজ করে যাচ্ছি।
আপনারা দেখছেন এবং জানেন আমি আমার কাউন্সিলারদের সাথে নিয়ে পৌরবাসীর সকল প্রকার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করা হয়েছে।
তিনি বলেন, এ বাজেট সাধারণ মানুষের আস্থার প্রতিফলন হিসেবে কাজ করবে বলে আমি মনে করি।
মেয়র বলেন, পৌরসভায় বিভিন্ন এলাকায় পানির সমস্যা রয়েছে তা নিরসনের জন্য আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করার উদ্যোগ নিয়েছি। যার ভুমি অধিগ্রহণ শেষ হয়েছে। এর কাজ চলমান রয়েছে। আশাকরি এর বাস্তবায়নের পর পৌরবাসী এর সুফল ভোগ করবেন। এছাড়াও পৌরসভার যানজট নিরসনে ইতিমধ্যে অনেক কাজ বাস্তবায়ন করা হয়েছে। আরো নানাবিধ পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে।
বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, রুহিন আহমদ খাঁন, নজরুল ইসলাম।
অনুষ্টানের প্রশ্ন পর্বে বক্তব্য রাখেন সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, জাহিদ উদ্দিন, ফাহিম আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী নাজমুল হক, কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, জবান আলী, ফারুক আলী, জাহেদ আহমদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, শেফা বেগম, মেহেরুন বেগম সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com