• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ২:০৯
আপডেট: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ২:০৯

96002 2

যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয়তাবাদী যুবদলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও নুরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এই কমিটি অনুমোদন দিয়েছেন।

উক্ত আংশিক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের নাম ও পদবী নিম্নে উল্লেখ করা হলো-

১। আব্দুল মোনায়েম মুন্না: সভাপতি
২। রেজাউল করিম পল: সিনিয়র সহ-সভাপতি
৩। নুরুল ইসলাম নয়ন: সাধারণ সম্পাদক
৪। বিল্লাল হোসেন তারেক: ১নং যুগ্ম সাধারণ সম্পাদক
৫। কামরুজ্জামান জুয়েল: সাংগঠনিক সম্পাদক
৬। নুরুল ইসলাম সোহেল: দপ্তর সম্পাদক

পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হবে।

960003 5

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com