• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএসএফ বাধ্য হয়ে গুলি করে, তবুও আমরা প্রতিবাদ করি

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ৯:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ৯:৫৫

9666969 6

বিএসএফ বাধ্য হয়ে গুলি করে, তবুও আমরা প্রতিবাদ করি

লালমনিরহাট প্রতিনিধি

বাংলাদেশি চোরাচালানকারীরা ভারতে অবৈধভাবে ঢুকে বিএসএফ-কে আক্রমণ চালালে তারা অনেকটা বাধ্য হয়ে গুলি করেন। তারপরও আমরা বরাবরই ভারতকে বলে আসছি, হত্যা কোনো সমাধান নয়। আমরা সীমান্তে হত্যা বন্ধে কাজ করছি। এসব ঘটনার প্রতিবাদ করে আসছি। বলেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে লালমনিরহাট পাটগ্রামের দহগ্রাম-আঙ্গুরপোতায় বিজিবি-বিএসএফ’র বৈঠক শেষে এসব কথা বলেন। এর আগে হাতীবান্ধায় ত্রাণ বিতরণ করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজিবির মহাপরিচালক মাদক প্রসঙ্গে বলেন, যে জিনিসের চাহিদা থাকে সেটা সেভাবেই হোক সরবরাহ হবে, হাতের কাছে পাওয়া যাবে। সে কারণে আমাদের আগে যুব সমাজকে মাদকের ভয়াবহতা নিয়ে ধারণা দিতে হবে।

দহগ্রাম-আঙ্গুরপোতা সীমান্ত দিয়ে বিভিন্ন সময় রোহিঙ্গা ভারতে যাচ্ছে এ প্রসঙ্গে তিনি বলেন, ওই সীমান্তে কাঁটাতারের বেড়া নেই, সে কারণে এমনটি হচ্ছে। তবুও আমরা চেষ্টা করছি অবৈধ অনুপ্রবেশ বন্ধে।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি’র সদর দফতরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com