• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কুবি প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ১১:০২
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ১১:০২

966696960

কুবি প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগও দাবি জানিয়েছে তারা। দাবি আদায়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থান নিলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে সাংবাদিকসহ ২০ জন আহত হন।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আব্দুল মঈন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে দেখামাত্রই ‘ভুয়া ভুয়া, দালাল দালাল’ বলে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা জুতা, খালি পানির বোতল নিক্ষেপ করেন উপাচার্যের দিকে। পরিস্থিতি বেগতিক দেখে শিক্ষক প্রতিনিধিদের সহযোগিতায় মহাসড়ক ত্যাগ করতে বাধ্য হন উপাচার্য।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, প্রশাসন ও প্রক্টরের ইন্ধনেই পুলিশ ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করার সাহস পেয়েছে। এসবের মূলে ছিলেন উপাচার্য। এ কারণেই তারা প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা ও প্রক্টরের অপসারণ দাবি করেন। শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আন্দোলনরত লাবিবা ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, আমরা এখন থেকে প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা করলাম। পাশাপাশি প্রক্টরের অপসারণ চাই।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, এখানে আমার কোন ইন্ধন নেই। হামলার ব্যাপারে আমি কিছু জানি না। আমার কনসার্নেও ছিল না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com