• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

কোটা সংস্কার আন্দোলন: সারাদশে বিক্ষোভ আজ

প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ২:৩৫
আপডেট: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ২:৩৫

কোটা সংস্কার আন্দোলন: সারাদশে বিক্ষোভ আজ

জনতার আওয়াজ ডেস্ক

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল থেকে ৪ ঘণ্টা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাখে আন্দোলকারীরা। পরে রাতে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কার করে সংসদে আইন পাস না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা। আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আজ (১২ জুলাই) বিকেলে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

রাত ৯টায় শাহবাগ মোড়ে অবরোধ শেষ করার আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম আজকের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দেশের বিভিন্ন স্থানে পুলিশ হামলা চালিয়েছে। কোটা সংস্কারের দাবির পাশাপাশি এই হামলার প্রতিবাদে আজ বিকেল চারটায় সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।

হামলা চালিয়ে ও ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম বলেন, সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সংস্কার করে চূড়ান্তভাবে কোটা সমস্যার সমাধান করতে হবে। শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরি নয়, সব সরকারি চাকরিতে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ৫ শতাংশ কোটা রেখে বাকি সব পদে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।