• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রেলপথ অবরোধ করল রাবি শিক্ষার্থীরা

প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ৫:৫৫
আপডেট: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ৫:৫৫

96669896 1

রেলপথ অবরোধ করল রাবি শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি

কোটা সংস্কারের দাবি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে রেললাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (১২ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় তারা অবরোধ করেন।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ এবং কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করছি। আমরা সংসদে আইন পাসের মাধ্যমে কোটার যৌক্তিক সংস্কার চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শিক্ষার্থীদের দাবি, সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল এবং অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে।

এর আগে, গতকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। রাত ১০টায় বিক্ষোভের ডাক দিয়ে রেললাইন ত্যাগ করেন আন্দোলনকারীরা। ঢাকার সঙ্গে একাত্মতা ঘোষণা করে একদফা দাবিতে আন্দোলন করছেন তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com