• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের শাহবাগ মোড় অবরোধ

প্রকাশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ৬:২০
আপডেট: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪ ৬:২০

960001 5

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের শাহবাগ মোড় অবরোধ

ঢাবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে রাজধানীর শাহবাগে এই অবরোধ করেন তারা।

এসময় ‘আমার ভাই আহত কেন প্রশাসন জবাব চাই, আমার বোন আহত কেন প্রশাসন জবাব চাই’; ‘লাঠি শোঁটা টিয়ার গ্যাস রুখে দেওয়া যাবে না’; ‘কোটা না মেধা? মেধা মেধা’; ‘হাইকোর্টের রায় মানি না মানব না’; ‘কোটা বাতিল করো, বাতিল করো’; ‘ছাত্রসমাজ গড়বে দেশ’; ‘হামলা করে বন্ধ করা যাবে না, মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’; ‘মেধাভিত্তিক বাংলাদেশ করতে হবে করতে হবে’; ‘মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি নানা স্লোগানে ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় শিক্ষার্থীদেরকে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা এখন শাহবাগে কোটা সংস্কারের দাবিতে সমাবেশ এবং পরবর্তী কর্মসূচি ঘোষণার উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছেন।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিলটি ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে শাহবাগে এসে জড়ো হয়।

গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় কোটা সংস্কার আন্দোলনের ব্লকেড কর্মসূচি ঘিরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হন।

ওইদিন বিকেল সোয়া ৫টার দিকে নগরীর টাইগারপাস মহাসড়কে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালনে সড়ক ও রেলপথ অবরোধের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com