• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বুকের মধ্যে কষ্ট হয় দেশনেত্রী জন্য কিছুই করতে পারলাম না: আলাল

প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ১১:৩২
আপডেট: শনিবার, ১৩ জুলাই, ২০২৪ ১১:৩২

9855596

বুকের মধ্যে কষ্ট হয় দেশনেত্রী জন্য কিছুই করতে পারলাম না: আলাল

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দায়বদ্ধতা শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাছে তিনি যে অবস্থায় আছেন বুকের মধ্যে কষ্ট হয়,বেদনা হয়। ব্যর্থতার গ্লানিতে নিজেকে আবদ্ধ রাখতে হয়। যে আমরা পারলাম না কিছু করতে তার জন্য। সুতরাং তার জন্য কিছু করা মানে দেশের জন্য করা। তার জন্য কিছু করা মানে দেশের সার্বভৌমত্বের জন্য করা।

শনিবার (১৩ জুলাই) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা টয়লেটের কোন দেওয়াল রং করার উদ্বোধন অনুষ্ঠানে গেলেও বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে আজেবাজে কথা বলে। তাদের নিয়ে কথা বলে যে সময়টা নষ্ট করে সেই সময়টা যদি দেশ নিয়ে চিন্তা করত তাহলে আমাদের আপত্তি থাকতো না। কিন্তু তারা দেশের যে সংকট, সমস্যা তা কম্বলের নিচে ঢুকিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

তিনি বলেন, বাংলাদেশের সব প্রশাসন যা পারেনি তা এক ছাগল দেখিয়ে দিয়েছে। দেশের মধ্যে এত নোংরা, দুর্নীতি হয় তা জনগণ দেখতে পেয়েছে। একের পর এক দুর্নীতি বেরিয়ে আসছে। অনেকেই বলাবলি করছে, এসব দুর্নীতি ঢাকার জন্য রাজশাহী থেকে হুগলী পর্যন্ত ট্রেন লাইন উদ্বোধন করা হবে। এই সরকার দেশের সব সমস্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

যুবদলের সাবেক এই সভা হতে বলেন, এ সরকার প্রতিটি জায়গায় মানুষের জীবনকে অতিষ্ঠ করে রেখেছে। সবদিক দিয়ে আমাদের যে প্রতিরোধ করা দরকার সেই দিকে আমাদের মনোযোগী হওয়া প্রয়োজন।

তিনি বলেন, আমাকে যে জায়গায় রাখা হয়েছে। যদি অন্য কোন জায়গায়ও রাখা হয় যে জায়গায় কাজ কম। তারপরও আমি বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্নবোধ করি। আমি যতদিন বেঁচে আছি বিএনপির কর্মী হিসাবে পরিচয় দিতে চাই। আমার পিছনে কি পথ আছে এটা কোন বিষয় না। আল্লাহ তা‘য়ালা যে সম্মান দিয়েছেন এটা অনেক বড় পাওয়া। দায়বদ্ধতা শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাছে তিনি যে অবস্থায় আছেন বুকের মধ্যে কষ্ট হয়,বেদনা হয়। ব্যর্থতার গ্লানিতে নিজেকে আবদ্ধ রাখতে হয়। যে আমরা পারলাম না কিছু করতে তার জন্য। সুতরাং তার জন্য কিছু করা মানে দেশের জন্য করা। তার জন্য কিছু করা মানে দেশের সার্বভৌমত্বের জন্য করা।

সংগঠনের সহ-সভাপতি প্রকৌশলী নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান এবং মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন রেজার পরিচালনায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, মজিবুর রহমান সারোয়ার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নাল আবেদিন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com