• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

বঙ্গভবন অভিমুখে জবি শিক্ষার্থীদের গণপদযাত্রা শুরু

প্রকাশ: রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ১২:৪৬
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ১২:৪৬

বঙ্গভবন অভিমুখে জবি শিক্ষার্থীদের গণপদযাত্রা শুরু

জবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাশের জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে মিথ্য মামলা প্রত্যাহারের দাবিতে গণপদযাত্রা কর্মসূচি শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১৪ জুলাই) বেলা পৌনে ১১ টার সময় ক্যম্পাস থেকে পাঁচ শতাধিক শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল নিয়ে বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করে।

এ সময় কোটাসংস্কার আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেরুন্নেসা হিমু বলেন, আমাদের এ আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়। আমাদের এ আন্দোলন দেশের সকল ছাত্রসমাজের অধিকার আদায়ের আন্দোলন। আমাদের দাবি দেশে অনগ্রসর জনগোষ্ঠীর কোটা ব্যতিত সকল ধরনের অযৌক্তিক কোটা বাতিল করে সংসদে আইন প্রনয়নের মাধ্যমে কোটার বিষয়ে একটি স্থায়ী সমাধান করতে হবে।

এর আগে গতকাল এ গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপিও প্রদান করবেন আন্দোলনকারীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com