• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মুখে কালো কাপড় বেঁধে জাবি শিক্ষকদের কর্মসূচি ঘোষণা

প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ৮:২০
আপডেট: সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ৮:২০

9666639 2

মুখে কালো কাপড় বেঁধে জাবি শিক্ষকদের কর্মসূচি ঘোষণা

জাবি প্রতিনিধি

সর্বজনীন পেনশন ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে চলমান আন্দোলনের বিপরীতে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি ‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকরা।

সোমবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা শেষে এ কর্মসূচির ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহেদ রানা৷

শিক্ষকদের ঘোষিত কর্মসূচিগুলো হলো, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকদের চলমান সর্বাত্মক কর্মবিরতি চলমান থাকবে, প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে আগামীকাল মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং রবিবার রাতে স্লোগান দেয়াকে কেন্দ্র করে জাবিতে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে৷

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহেদ রানা বলেন, চলমান পেনশন স্কিম ইস্যু নিয়ে আমরা জরুরী সভায় বসেছিলাম। সেখানে আমাদের দাবি আদায় না হলে আন্দোলন চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, শিক্ষকদের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাজবিজ্ঞান অনুষদের প্রাঙ্গণে আমরা শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে এবং বুকে কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করব৷ পাশাপাশি গতকাল রাতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনকে অনুরোধ করবো।

এর আগে, রবিবার (১৪ জুলাই) সংবাদ সম্মেলনে পেনশন নিয়ে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘পেনশন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি-দাওয়ায় কিছু ভ্রান্ত ধারণা আছে৷ পেনশন ফান্ড বলে কিছু নেই৷ সর্বজনীন পেনশন স্কিম করেছি সবার জন্য৷ আন্দোলন চালাতে-চালাতে তারা টায়ার্ড হোক, তারপর বসবো ৷’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com