• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

জাবিতে ছাত্রলীগের তাণ্ডব, আহত অর্ধশত

প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ১১:০১
আপডেট: সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ১১:০১

জাবিতে ছাত্রলীগের তাণ্ডব, আহত অর্ধশত

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে হেলমেট পরে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা।

মিছিলটি চৌরঙ্গী, ছাত্রী হল, শহীদ মিনার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে আসলেই শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে নেতাকর্মীরা হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী গুরুতর আহত হয়। এছাড়া ছাত্রলীগের অনেক কর্মীও আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা অর্ধশতাধিকেরও বেশি।

মিছিলটি বঙ্গবন্ধু হলের মোড়ে আসলেই শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা লাইট অফ করে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় মিছিলে থাকা শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এ সময় দুপক্ষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি ধাওয়া ও ইট পাটকেল ছুঁড়ে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে এলেও থামেনি দুপক্ষের সংঘর্ষ। একপক্ষের ছোড়া ইটের আঘাতে রসায়ন বিভাগের অধ্যাপক আওলাদ হোসেন গুরুতর আহত হন। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দেকুর রহমানকেও আঘাত করে আহত করা হয়েছে। আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com