• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

থমথমে রাবি, শোডাউনে ছাত্রলীগ

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ৩:২৭
আপডেট: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ৩:২৭

থমথমে রাবি, শোডাউনে ছাত্রলীগ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্দোলনকারীদের ঠেকাত ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।

মঙ্গলবার (১৬ জুলাই) প্যারিস রোডে পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল ৩টায় বিক্ষোভ সমাবেশ করবেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

বিকেল পৌনে তিনটা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, মোটরসাইকেলে করে ঘুরে ঘুরে শোডাউন দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিভিন্ন পয়েন্টে দু-একজন করে নেতাকর্মী অবস্থানে আছে। রিকশা, বাইকে কাউকে দেখলে থামিয়ে চেক করছে তারা। পাশাপাশি ক্যাম্পাস ছেড়ে হলে বা মেসে চলে যেতে হুমকি দিচ্ছে। তবে এখনো পূর্বনির্ধারিত স্থান প্যারিস রোডে আসেনি কোটা সংস্কার আন্দোলনকারীদের কেউ।

সার্বিক বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ছাত্রদল-ছাত্রশিবিরের ছেলেপেলেরা ক্যাম্পাসে ঢুকে অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করতে পারে। এ জন্য আমরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সতর্ক অবস্থায় রয়েছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com