জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে শতাধিকের বেশি ককটেল ও অস্ত্রসহ সাতজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৬ জুলাই) দিনগত রাতে অভিযান শেষে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
তিনি বলেন, নয়াপল্টনে বিএনপি অফিসে অভিযান চালিয়ে শতাধিকের বেশি ককটেল, সাতটি দেশি-বিদেশি অস্ত্র, ৫০০’র বেশি লাঠিসোঁটা জব্দ করা হয়েছে। এছাড়া নাশকতার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে।

