জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে গুলি করে সাধারণ শিক্ষার্থীদের হত্যা ও বিএনপি কার্যালয়ে পুলিশি নাটকের প্রতিবাদে বুধবার (১৭ জুলাই) দুপুরে রাজধানীর বিজয় নগর এলাকায় সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা।
এ সময় টুকু বলেন, বিএনপি কার্যালয়ে অভিযানের নাটক করে নিরীহ শিক্ষার্থীদের গুলি করে হত্যা ও হাজারো শিক্ষার্থীকে আহত করার ঘটনা ধামাচাপা দেওয়া যাবে না। জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীরা বুঝিয়ে দিয়েছে তারা স্বৈরাচার সরকার। তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, রাষ্ট্র পরিচালনায় তাদের কোন অধিকার নেই। অচিরেই স্বৈরাচার সরকারের পতন ঘটবে।












