• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঢাবিতে শিক্ষার্থীদের পুলিশের সংঘর্ষ

প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ৬:০৩
আপডেট: বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ৬:০৩

0B688991 B245 4750 AE02 D40C414967BE

ঢাবিতে শিক্ষার্থীদের পুলিশের সংঘর্ষ

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। বুধবার (১৭ জুলাই) বিকেল সোয়া ৪টায় এ সংঘর্ষ শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবন থেকে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে টিএসসির দিকে অগ্রসর হলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়ে।

শিক্ষার্থীরাও ইটপাটকেল ছুড়তে থাকেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ছাদ থেকে শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।

এর আগে, দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘হামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘ছাত্রলীগের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশ, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে মঙ্গলবার ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুজন ও রংপুরের একজন রয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com