• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ

প্রকাশ: বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ১১:৪০
আপডেট: বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ১১:৪০

96669859

সিলেটে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা উপলক্ষ্যে মাঠে নেমেছে বিএনপি। এ কারণে সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে দফায় দফায় উত্তেজনা দেখা দেয়। দুপুরে নগরের বন্দরবাজার এলাকায় ছাত্রদলের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ টিয়ারসেল ও গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুপুরে গায়েবানা জানাজা আদায় করতে মাঠে নামে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় যুবদল কর্মীরা পুরান লেন গলির মুখে ও ছাত্রদল কর্মীরা বন্দরবাজার এলাকায় অবস্থান নেয়। পুলিশের ব্যারিকেডের কারণে যুবদল বের হতে না পারলেও ছাত্রদলের কর্মীরা মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে পুলিশ টিলারগ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রদল কর্মীদের দাবি, পুলিশের ছোড়া গুলিতে তাদের ৫-৬ জন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে হাসান নামে একজনের অবস্থা গুরুতর।

বেলা ২টার দিকে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা গরের জিন্দাবাজার এলাকায় মিছিল বের করার চেষ্টা করে।

এ সময় পুলিশ সেখানে বাঁধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল জানান, পুলিশের ছোড়া গুলিতে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। এদিকে, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে জেলা ও নগর বিএনপি’র নেতাকর্মীরা বিকাল ৩টার দিকে গায়েবানা জানাজা আদায় করতে নগরের রেজিস্টারি মাঠে জড়ো হন। এ সময় পুলিশের বাঁধায় তারা অবস্থান নেন কোর্ট পয়েন্ট এলাকায়।
নগর বিএনপি’র সিনিয়র নেতা রেজাউল হাসান কয়েস লোদী মানবজমিনকে জানান, পুলিশের বাঁধা উপেক্ষা করে তারা কালেক্টরেট মসজিদের ভেতরে জানাজার নামাজ আদায় করেছেন। পরে কোর্ট পয়েন্টে সমাবেশও করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ সাংবাদিকদের জানান, সিলেটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুপুরে কতিপয় যুবকের ছোড়া ইট পাটকেলের আঘাতে তাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com