• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

পদ্মাসেতু অপশক্তির বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার বিজয় : শামীম ওসমান

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ৭:৪২
আপডেট: মঙ্গলবার, ২১ জুন, ২০২২ ৭:৪২

jonotarawaz 120

পদ্মাসেতু অপশক্তির বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার বিজয় : শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, পদ্মা সেতু আমাদের গৌরব। এটা সমস্ত অপশক্তির বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার বিজয়। আমরা এ অনুষ্ঠানটি আরও জাঁকজমকপূর্ণ ভাবে করতে পারতাম। কিন্তু বাস্তবতা হল একাত্তরের ১৬ ডিসেম্বর স্বাধীনতা পাওয়ার পরেও কিন্তু বাংলাদেশের মানুষ আনন্দ করেছে। কিন্তু সেখানে ত্রিশ লক্ষ লোককে প্রাণ দিতে হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুন) নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শ্রমজীবী মানুষের মাঝে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে টি শার্ট বিতরণ করার সময় সাংবাদিকদের একথা বলেন তিনি।
তিনি বলেন, আপনাদের সকলকে মেসেজ দিতে চাই আমরা যারা মোটামুটি স্বচ্ছল, আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। যাদের বন্যায় সবকিছু চলে গেছে আপনারা যাদের সামর্থ্য আছে আসুন আমরা তাদের পাশে দাঁড়াই।
তিনি আরো বলেন, ২৫ তারিখে পদ্মাসেতু উদ্বোধন হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রমান করেছেন বাংলাদেশ কারও পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ায় না। বাংলাদেশ নিজের পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছে। আমরা আপনাদের সকলের কাছে শেখ হাসিনার জন্য দোয়া চাই।
এসময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, আমরা একটা বড় অর্জনের দিকে যাচ্ছি। এই আনন্দ শুধু আমার না। সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ প্রত্যেকে যেন এ আনন্দ উপভোগ করতে পারে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অর্জন সম্পর্কে জানতে পারে সে কারনেই সাধারণ মানুষের মাঝে পদ্মা সেতুর ছবি সংবলিত টি-শার্ট বিতরণ করছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com