• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শনিবার সহিংসতায় মৃত্যু হয়েছে আরো অন্তত পাঁচ জনের

প্রকাশ: শনিবার, ২০ জুলাই, ২০২৪ ৭:৫২
আপডেট: শনিবার, ২০ জুলাই, ২০২৪ ৭:৫২

শনিবার সহিংসতায় মৃত্যু হয়েছে আরো অন্তত পাঁচ জনের

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত চার জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই চারজনের মরদেহ যাত্রাবাড়ী এলাকা থেকে এসেছে বলে মেডিকেল সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে।

শনিবার কারফিউ এর মধ্যেই যাত্রাবাড়ি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে।

এদিকে শনিবার দুপুরে সাভারে সহিংসতায় একজন মারা গেছে বলে জানা গেছে। ওই ঘটনায় অন্তত ২০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সকালে বিবিবির সংবাদদাতা রামপুরা, বনশ্রী এলাকায়ও পুলিশকে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করতে দেখেছেন।

এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।সূত্রঃ বিবিসি বাংলা


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com