• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: রবিবার, ২১ জুলাই, ২০২৪ ১:৩৭
আপডেট: রবিবার, ২১ জুলাই, ২০২৪ ১:৩৭

960002 17

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশ ও ছাত্রলীগ কর্তৃক হত্যা এবং দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে লন্ডনে এক বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্যভিত্তিক বিভিন্ন মানবাধিকার সংগঠন। গত শুক্রবার ১৯ জুলাই ২০২৪ পূর্ব লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে প্রবাসী বাংলাদেশীদের পক্ষে এতে অংশগ্রহণ করে মানবাধিকার সংগঠন স্ট্যান্ড ফর বাংলদেশ, অনলাইন এক্টিভিষ্ট ফোরাম ইউকে, ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস, ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনালসহ ইংল্যান্ডে অবস্থানরত বাঙ্গালি কমিউনিটির সর্বস্তরের মানুষ। ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সভাপতি জাকের আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং অনলাইন এক্টিভিষ্ট ফোরাম ইউকের সহসভাপতি দেলোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক সামছুল আলম লিটন, বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আব্দুস সালাম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর আব্দুল কাদের সালেহ, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগরীর সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার, আব্দুল্লাহ আল মুনিম, ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের উপদেষ্টা মু. আব্দুল আলী, স্ট্যান্ড ফর বাংলাদেশের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, সাবেক সেক্রেটারি তরিকুল ইসলাম ও বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার আবু সায়েম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন অনলাইন এক্টিভিষ্ট ফোরাম ইউকের সভাপতি জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের স্বৈরাচার শেখ হাসিনা পুলিশ ও ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর গণহত্যা চালিয়েছে। বিমান থেকে গুলি করে মানুষ মারছে। ইন্টারনেট ও যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে বাংলাদেশকে বহির্বিশ্ব থেকে বিছিন্ন করা হয়েছে। বাংলাদেশ আজ নিরাপদ নয়। কোটা সংস্কার দাবি থেকে এখন সরকার পতনের আন্দোলনে সর্বস্তরের জনগণ রাস্তায় নেমে এসেছে। অনির্বাচিত ডামি সরকার জরুরী অবস্থা জারি করে জনগণের আন্দোলনকে দমাতে চায়। বক্তারা আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহবান জানান। তারা দল মত নির্বিশেষে দেশের ও প্রবাসের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার মাধ্যমে শহীদ আবু সাঈদসহ সাধারণ ছাত্রদের জীবন, রক্ত ও ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ পতনের চলমান সংগ্রাম সফল করার উদাত্ত আহবান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের সেক্রেটারি শাহান বিন নিজাম, অনলাইন এক্টিভিস্ট ফোরামের সাধারণ সম্পাদক জামিল হোসেন ও সহ সাধারণ সম্পাদক কায়েস মাহমুদ, বদরুল ইসলাম, প্রচার সম্পাদক তারেক আহমদ, আব্দুল্লাহ আল মামুন, সহ প্রচার সম্পাদক সামছুদ্দোহা মন্জু, আব্দুল মুনিম, জাকির হোসেন, মহিলা বিষয়ক সহ সম্পাদক নাদিয়া ফাতেমা, স্ট্যান্ড ফর বাংলাদেশের সহ প্রচার সম্পাদক শিব্বির আহমদ, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সহ সেক্রেটারি মোহাম্মাদ ইকবাল হোসেন, মানবাধিকার কর্মী ছমির আহমেদ, শামিম আহমেদ, ইকবাল হোসেন, শাহিন আলম, কাজী মাহিম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com