• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এভাবে দায়িত্ব শেষ করতে হবে ভাবিনি: পিটার হাস

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ১:০৩
আপডেট: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ১:০৩

96696 1

এভাবে দায়িত্ব শেষ করতে হবে ভাবিনি: পিটার হাস

জনতার আওয়াজ ডেস্ক
সম্প্রতি ঢাকায় দা‌য়িত্ব শেষ করে বিদায় নিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ইতোমধ্যে দেশে ফি‌রে গেছেন তিনি। আর বাংলাদেশ নিয়ে নিজের লিংকডইন প্রোফাইলে ঢাকায় নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশ থেকে এভাবে বিদায় নিতে হবে ভাবিনি।

মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের মিশন শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথাও জানান পিটার হাস।

কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি ঘিরে সহিংসতা শুরু হয় গত ১৫ জুলাই। ১৬ জুলাই ছয়জনের প্রাণহানিসহ ১৮ জুলাই থেকে ২১ জুলাই পাঁচ দিনে আন্দোলনের মধ্যে সংঘর্ষ, গুলি ও সংঘাতে ঢাকাসহ সারা দেশে প্রায় দুইশ মানুষের প্রাণ যায়।

ওই পোস্টে পিটার হাস আরও লেখেন, “যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার এই সময়ে যুক্তরাষ্ট্র দূতাবাস, আমার পরিবার, বন্ধু ও সহকর্মীদেরকে, বাংলাদেশের জনগণকে এবং সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ- যারা আরও মুক্ত, আরও সমৃদ্ধ বাংলাদেশে বিশ্বাস করেন।”

পোস্টের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি ফেইসবুক পোস্ট যুক্ত করে দেন হাস। যেখানে দেশের বর্তমান পরিস্থিতিতে দূতাবাস কর্মীদের নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়।

২০২২ সালের মার্চ থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন পিটার হাস। ওই বছরের শেষ দিক থেকে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় এক কর্মসূচিতে গিয়ে সরকারপন্থি একটি সংগঠনের বিক্ষোভের মধ্যে পড়েন।

এরপর সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে নিয়ে নানা সমালোচনামূলক বক্তব্য আসে, অন্যদিকে বিরোধী দলগুলোর পক্ষ থেকে পিটার হাসকে প্রশংসা করে বক্তব্য আসতে থাকে।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আন্দোলনের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপিকে সংলাপে বসানোর চেষ্টাও করেন হাস। যুক্তরাষ্ট্র দূতাবাস দলগুলোকে চিঠি দিয়ে সংলাপে দূতিয়ালি করার আগ্রহও প্রকাশ করে। হাস নিজে চিঠি নিয়ে যান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কাছে।

হাসের এসব ভূমিকায় পক্ষে বিপক্ষে নানা বক্তব্যের মধ্যে পরে তিনি ছুটিতে দেশের বাইরে যান। এর মধ্যে বিএনপি ও সমমনাদের বর্জনের মধ্যেই নির্বাচন হয়, টানা চতুর্থবার ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

পিটার হাসের জায়গায় নতুন দায়িত্ব নিয়ে আসছেন ডেভিড মিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com